শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

মেসি ছাড়া আর্জেন্টিনা নিম্নসারির দল: স্পেন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসিকে ছাড়াই ইতালিকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। হয়তো সেই আত্মবিশ্বাস থেকেই স্পেনের বিপক্ষে সাইড বেঞ্চ বাজিয়ে নিতে চেয়েছিলেন হোর্হে সাম্পাওলি। কিন্তু এতে ঘটেছে হিতে বিপরীত। অতিরিক্ত পরীক্ষা চালাতে গিয়ে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছে তার দল। এ জন্য অনেকেই আর্জেন্টাইন কোচকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।

তবে স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলছেন ভিন্নকথা। তার মতে, লিওনেল মেসির অনুপস্থিতি দুদলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। সে না থাকার কারণেই আর্জেন্টিনাকে ৬-১ গোলে চূর্ণ করা গেছে।

তিনি বলেন, লিও (মেসি) সেরা, সেরা খেলোয়াড়, অনন্য খেলোয়াড়। তাকে ছাড়া আর্জেন্টিনা নিম্নসারির দল। রিয়াল মাদ্রিদ রক্ষণ সেনার ব্যাখ্যা, মেসির অন্তর্ভুক্তি আর্জেন্টিনার শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। তাকে নিয়ে অনেক শক্তিশালী দল আলবিসেলেস্তেরা।

তবে জয়কে বিশেষ হিসেবেই দেখছেন রামোস, যে কোনো জাতীয় দলকে হারানো বিশেষ কিছু। একটি জাতীয় দলে বড় বড় নাম থাকে। দক্ষতাসম্পন্ন খেলোয়াড় থাকে।

স্প্যানিশ অধিনায়কের এমন বক্তব্যে প্রতিশোধের আভাস পাচ্ছেন ক্রীড়ামোদীরা। একবার রিভার প্লেট স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ৪ গোল খাওয়ার দুঃসহ স্মৃতি রয়েছে স্পেনের। সেই দলের সদস্য ছিলেন তিনি, রিভার প্লেটে আমরা গুণে গুণে চার গোল হজম করেছিলাম। এখন আমরা ইতিবাচক স্মৃতি স্মরণ করতে পারব। অনন্য পারফরম করায় ছেলেদের ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com