বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

৯ মামলায় মির্জা আব্বাসের গ্রেফতার-জামিন শুনানি আজ

আদালত প্রতিবেদক:: রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৪ জানুয়ারি মির্জা আব্বাসকে গ্রেফতার দেখানো ও জামিন শুনানির আবেদন করেন তার পক্ষের আইনজীবী। গত ৩১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম শুনানির এ দিন ঠিক করেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com