বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

উম্মে সালমা করিম,নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”।

মঙ্গলবার ২৬ মে  সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচিতে শতাধিক নিম্নআয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচির আওতায় উপকারভোগীদের হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস কর্মকার, সিনিয়র সহকারী ও মিডিয়া অফিসার, র‍্যাব-১০। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবর বাইনা।

সংগঠনের সভাপতি কোহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও “প্রদীপ্ত বাংলাদেশ” এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, তিনি বলেন  “মানবতার সেবাই সবচেয়ে বড় ইবাদত। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের আয়োজন সফল হবে।”

এসময় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিজ পাটোয়ারী বলেন, “সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানবিক উদ্যোগই পারে সমাজকে আরও সুন্দর ও সহমর্মিতাপূর্ণ করে তুলতে।”

একুশের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। তরুণদের মানবিক কাজে সম্পৃক্ত হওয়া সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”

সত্যের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মাসুম পারভেজ বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে কোহিনুর আক্তার বলেন, “সুখে-দুঃখে মানুষের পাশে থাকাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। আমরা চাই সমাজের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেদোয়ান আহমেদ হোসেন, সিনিয়র সাংবাদিক বিএম শরীফ হোসেন এবং রিপোর্টার মোঃ সালমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com