বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি॥
আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গায় সৎ থাকি, তবে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার সেই লক্ষ্য নিয়েই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন।

এ সময় মন্ত্রী পরিচ্ছন্নতার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, “কোরবানির বর্জ্য যেন আমরা কেউ ড্রেনে বা যত্রতত্র না ফেলি। আমরা নিজেরা সচেতন হলেই পুরো দেশ পরিচ্ছন্ন থাকবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সবাই যদি সম্মিলিতভাবে দায়িত্ব পালন করে, তবে যেকোনো বড় সমস্যার সমাধান করা সম্ভব।

এর আগে সকাল ৮টায় কুমিল্লা নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই প্রধান জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম ক্বারি মো. ইব্রাহীম।

কুমিল্লার এই প্রধান ঈদ জামাতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি ভিআইপি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, জেলার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় এই প্রধান জামাত ছাড়াও এদিন কুমিল্লার ১৭টি উপজেলায় একযোগে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করা হয়েছে। জেলাজুড়ে মোট ১ হাজার ৯১২টি মসজিদ এবং ১ হাজার ৫৯৮টি ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com