বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।
গত রোববার এমকে রহমান বলেন, ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাস দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে- অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে।
তিনি আরও বলেন, কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে।
আদালত বিষয়টি শুনেছেন এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন। পরে আদালত বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেন।
রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, যা কিছু ঘটেছে তার টোটাল তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল আমাদের বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি সরকারের ইনস্ট্রাকশন নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশন নিয়ে আসুক।