শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

৮ তারিখের মধ্যে নির্বাচনী ইশতেহার দেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট যৌথভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার রাজধানীর বিজয়নগরে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু হলে জনগণের মালিকানা দেশ ফিরে পাবে। জনগণ তাদের মালিকানা থেকে বঞ্চিত। নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে।

তিনি বলেন, নির্বাচনী অাইন লংঘন হচ্ছে। পুলিশ বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে। ভোট চুরি ও নির্বাচনী অাইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।

নির্বাচনের পক্ষে জনমত তৈরি হয়েছে জানিয়ে ড. কামাল হোসেন বলেন, ১৪ সালে যেনতেন নির্বাচন করে অাওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি। সরকার অাবারও যেনতেন নির্বাচন করার পায়তারা করছে। সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই অামরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখনই থেকেই অাওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি অাসম অাব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নাগরিক ঐক্যের অাহবায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কূটনৈতিক বিষয়ক সম্পাদক অাব্দুল হাসিব চৌধুরী ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com