শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

৩০ সেপ্টেম্বর জনসভার অনুমতি দিলেও আপত্তি নেই বিএনপির

নিজস্ব প্রতিবেদক:: বিএনপির জনসভার কবে হবে তা নিয়ে এখনও ধুম্রজাল কাটেনি। তবে দলটির পক্ষ থেকে বলা হচ্ছে ২৯ বা ৩০ সেপ্টেম্বরের যেকোনো একদিন জনসভার অনুমতি দিলে তাদের আপত্তি নেই। তারা এই দুইদিনের যেকোনো দিন জনসভা করার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার সকাল পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জনসভার অনুমতি দেওয়া হয়নি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী একথা বলেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে পুলিশের অনুরোধে ২৭ তারিখের জনসভা পিছিয়ে ২৯ তারিখে নিয়েছি। এখন তারা যদি ২৯ তারিখের পরিবর্তে ৩০ তারিখে দেন তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এ বিষয়ে আমরা আবেদনও করেছি। আশা করছি তারা সোহরাওর্য়াদী উদ্যানে জনসভা করার অনুমিত দেবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com