শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির দুই মামলায় জামিন শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্টে। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
আজ মঙ্গলবার খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল কার্যতালিকা অনুযায়ী এ দু’টি আবেদন শুনানির জন্য উঠলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রস্তুতি না থাকায় সময় আবেদন করেন। পরে আদালত মঙ্গলবার আড়াইটায় সময় ঠিক করে দেন। এর আগে গত রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে নড়াইলের মানহানী ও কুমিল্লার নাশকতার মামলা শুনানির জন্য কার্যতালিকায় আসে।