শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

২৯ অক্টোবর গণসমাবেশ করবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক:: আগামী ২৯ অক্টোবর রাজধানীর মতিঝিলে বিএনপি-জামায়াতের মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ গণসমাবেশ করবে ১৪ দল।

সোমবার সন্ধ্যায় সংসদ ভবনে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানান।

তিনি বলেন, দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জাতীয় ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন নেতাদের মূল উদ্দেশ্য ক্ষমতার ভাগবাটোয়ারা করে নির্বাচন বানচাল করা। খালেদা জিয়া জনবিচ্ছিন্ন ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। ড. কামাল হোসেনরা যতই ষড়যন্ত্র করুক নির্বাচন ঠেকাতে পারবেন না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই।

নাসিম জানান, ২৫ অক্টোবর যশোর ও ২৬ অক্টোবর চুয়াডাঙ্গায় গণসমাবেশ করবে ১৪ দল।

সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পাটির নেতা আনিসুর রহমান মল্লিক, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহবায় ডা. ওয়াজেদুল ইসলাম খান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com