শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

২৮ ফেব্রুয়ারি সৈয়দ আশরাফের আসনে ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক::

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার সন্ধ্যায় ৪৩তম কমিশন বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

হেলালুদ্দীন আহমদ বলেন, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তিনি শপথ গ্রহণ করেননি। যেহেতু তিনি শপথ গ্রহণ করেননি তাই সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করে ২৮ ফেব্রুয়ারি ভোট হবে। মনোনয়ন ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ সময়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com