শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

২৭ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামী ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় এই সমাবেশ করতে চায় দলটি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় রিজভী জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চাই। এজন্য প্রয়োজনীয় পদেক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সমাবেশের অনুমতি চেয়ে গণপূর্ত অধিদফতর ও পুলিশ প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান রিজভী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com