শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

২২ শর্তে জনসভার অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার (৩০ সেপ্টেম্বর) জনসভা করার অনুমতি পেয়েছে বিএনপি।

শনিবার ২২টি শর্তে এই জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। তিনি বলেন, রোববার দুপুর ২টায় জনসভা শুরু হবে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে রোববার জনসভার অনুমতি পেতে ডিএমপি কমিশনারের সঙ্গে করেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com