শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

২০ দলীয় জোটের দখলে জাতীয় ঐক্য সমাবেশ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চার শীর্ষনেতাসহ যুবদল, ছাত্রদল, ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। সমাবেশটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে হলেও এতে বিএনপি জোটের নেতাকর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

শনিবার বিকেল ৩টায় ঢাকা মহানগর নাট্য মঞ্চের মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়।

নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে মুখরিত করে তুলে মিলনায়তন প্রাঙ্গণ।

এছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ গণ সংস্কৃতি ও উত্তরাবাসীর ব্যানারে সমাবেশে অংশগ্রহণ করতে দেখা গেছে।

এদিকে দুপুর ২টা ৫০ মিনিটে মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মিলনায়তন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরে দুপুর ২টা ৫০ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। এছাড়া মঞ্চে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোরশেদ, সুব্রত চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com