শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

২০ অক্টোবরের মহাসমাবেশ হবে সর্বকালের শ্রেষ্ঠ: রওশন এরশাদ

বিশেষ প্রতিনিধি:: জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ বলেছেন, আগামী ২০ অক্টোবরের সমাবেশ হবে সর্বকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। সেদিন ঢাকা থাকবে জাতীয় পার্টির দখলে।

সোমবার দুপুরে গুলশানের এমানুয়েল কনভেনশন হলে জাতীয় পার্টি উত্তর মহানগর আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন।

রওশন বলেন, দেশের জনগণ এখন লাঙ্গলের দিকে তাকিয়ে আছে। তারা জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় দেখতে চায়। সে লক্ষে আমাদের শক্তি সঞ্চয় করতে হবে। জনগণের ভাগ্য উন্নয়নে আমাদের কাজ করতে হবে।

দেশে এখন প্রায় পৌনে ৫ কোটি লোক বেকার উল্লেখ করে বিরোধী দলীয় এই নেত্রী বলেন, দেশের একটি বড় অংশ এখন বেকার, তাদের হাতে কোন কাজ নেই যে কারনে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে। বাড়ছে মাদকাসক্তের পরিমাণ। এদিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে হলে কর্মসংস্থান প্রয়োজন যা বর্তমানে নাই। তাই জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। জাতীয় পার্টিকে আর একবার সুযোগ দিতে হবে। তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশে ৪/৫ ভাগে বিবক্ত করে যে অঞ্চল যে শিল্পের উপযোগী সেই এলাকায় সে ধরনের শিল্প স্থাপন করা হবে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে এই সাবেক ফাষ্টলেডি বলেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। তাই আজকে যে পরিমাণ ফুল আনা হয়েছে এ অনুষ্ঠানে এই টাকা দিয়ে গরীবদের মাঝে সেলাই মেশিন কিনে দিতে পারতে। ভবিষ্যতে আর যেন অপচয় করা না হয়। যৌথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com