শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

১/১১’র বর্ধিতাংশই হলো আওয়ামী লীগ সরকার: বিএনপি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: এক এগারোর বর্ধিতাংশ সরকারই হলো বর্তমান আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলের কেন্দ্রীয় কার্যলয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই কারামুক্তি দিবস আমরা ভালভাবে উদযাপন করতে পারছি না। কারণ দেশে ভয়াবহ শ্বাসরুদ্ধ অবস্থা বিরাজ করছে।

তিনি অভিযোগ করেন, ১১/১ মঈনুদ্দিন-ফকরুদ্দিনের অসাংবিধানিক সরকারের নির্দেশে ২০০৭ সালে ৭ মার্চ জনাব তারেক রহমানকে গ্রেফতার করা হয়। আটকের পরে তাঁর বিরুদ্ধে চালানো হয় অপপ্রচারের ধারাবর্ষণ। ফকরুদ্দিন-মঈনুদ্দিনের কর্তৃত্তবাদী সরকার গণতন্ত্র ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে বাধা দিয়ে তারেক রহমানকে ঘিরে বিছাতে থাকে নানা চক্রান্তজাল। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তারেক রহমানকে হেয় করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। অথচ দেশের কোথায়ও তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা ছিলনা। দিনের পর দিন রিমান্ডের নামে নিষ্ঠুর নির্যাতন করা হয়।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা খাইরুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম আজাদ, এবিএম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com