শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
আগামী রোববার (১৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার।
শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীর কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা বলেন।
রিজভী বলেন, রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সাক্ষাতকার নেওয়া হবে।
রংপুর বিভাগের পঞ্চগড়-১ আসন দিয়ে সাক্ষাতকারটি শুরু হবে তবে একই দিনে রাজশাহী বিভাগের সাক্ষাতকার নেওয়া হবে জানান তিনি।
সাক্ষাতকারের সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানান।