শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
আইন-আদালত ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৩ অাগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ জামিনের মেয়াদ বৃদ্ধি করেন।
এর অাগে অাজ জামিনের মেয়াদ শেষ হলে খালেদা জিয়ার অাইনজীবীরা মেয়াদ বৃদ্ধির জন্য অাবেদন করেন। এ নিয়ে কয়েক দফায় জামিনের বৃদ্ধি করলো হাইকোর্ট।