শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

হাসপাতালে মির্জা ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে নেয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। আজ সকালে ঢাকার ইস্কাটন হলি ফ্যামিলি হাসপাতালের কাছে একটি মসজিদে তার জানাজা হয়।

ওই জানাজায় অংশ নেয়ার পর পরই ফখরুল ইসলাম অসুস্থবোধ করলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

ওই হাসপাতালে ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com