শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

হাইকোর্টের ১৭টি বেঞ্চ পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক:: মামলা পরিচালনার বিচারিক এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সোমবার (২৯ মার্চ) প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়া এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩১ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলো তাদের বিচারকার্য শুরু করবেন। এর মধ্যে ১৫টি দ্বৈত (দুজন বিচারপতির সমন্বয়ে) বেঞ্চ এবং ২টি একক বেঞ্চ রয়েছে।

প্রসঙ্গত, বিধি অনুসারে মামলা পরিচালনার এখতিয়ার পরিবর্তনের মাধ্যমে বিচারকদের বিচারিক ক্ষমতা প্রদান ও বেঞ্চ গঠন করা হয়। মামলা জট নিরসনসহ বিভিন্ন কারণে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের মাঝে এরূপ এখতিয়ার পরিবর্তন বা বেঞ্চ পুনর্গঠনের নির্দেশ দিয়ে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com