বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

নবাবগঞ্জে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: বুধবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার রুপারচর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। এসময় তাঁদের নিকট হতে মাদক বিক্রির ১ লাখ ৫০ হাজার নগদ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানায়, মাদক বিক্রতাদের এলাকা নামে পরিচিত শোল্লা ইউনিয়নের উত্তর প্রান্তে রুপার চর নামে একটি গ্রামে চোলাই মদের কারখানার জন্য বিখ্যাত। পুলিশ একাধিকবার হাজার হাজার লিটার মদ উদ্ধারে এবং এসব কাজে জড়িতদের কারাগারে দিলেও ফিরে এসে একই ব্যবসায় সম্পৃক্ত হচ্ছে। এমন সংবাদ পেয়ে বুধবার রাতে পুলিশের একাধিক টিম অভিযান চালায় রুপারচরে। এসময় ওই গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করে। এসময় সহযোগী জাকির নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোহাম্মদ আলী ও জাকিরের কাছে মাদক বিক্রির এক লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে মাদক মামলা দিয়ে এ দুইজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার উপপিরিদর্শক শুভ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com