বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভরনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভরনিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম পটল (৪২) কাশিপুর এলাকার ধনিবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে এসআই খোকা চন্দ্র রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক), ৪১ ধারায় মামলা করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।