বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

ইতি টানছে ‘কফি উইথ করণ’

বিনোদন ডেস্ক:: বিনোদন অঙ্গনের সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ নিয়ে এলো বড় দুঃসংবাদ। দীর্ঘ ২২ বছরের ঝলমলে ও সফল যাত্রার ইতি টানতে যাচ্ছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করে তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, শোটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে শেষ সিজন।

তার কথায়, ‘এই শেষ মৌসুমে আমার একমাত্র উদ্দেশ্য হলো অন্তরের সবটুক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’-কে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।’

দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডায় জমজমাট অধ্যায় সাজাচ্ছেন করণ। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ করণ সিজন ৯’। ২০০৪ সালে পথচলা শুরু করা এই শোটি আটটি সিজনে সফলভাবে ১৬১টি পর্ব পার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com