বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

স্বাধীনতা দিবসে শ্রীনগর সাব রেজিষ্ট্রি অফিসে জাতীয় পতাকা অর্ধ নমিত

এম.আর রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে: স্বাধীনতা দিবসে শ্রীনগর সাব রেজিষ্ট্রি অফিসে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়েছে। এঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর সাব রেজিষ্ট্রার অফিসে সরজমিনে গিয়ে দেখা যায় তালাবদ্ধ অফিসের সামনে অর্ধ নমিত জাতীয় পতাকা উড়ছে। এসময় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের নজরে আনলে তিনি তাৎক্ষনিক ভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এর কিছুক্ষন পর তড়িঘড়ি করে উপস্থিত হন সাব রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী রিতা রানী দত্ত। পরে পতাকাটি নামিয়ে নতুন ভাবে টানানো হয়।
উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, শ্রীনগর সাব রেজিষ্ট্রার আঃ খালেক এখানে যোগ দেওয়ার পর থেকে কোন জাতীয় দিবসে অংশ গ্রহন করেননি। তাছাড়া তিনি এই সমস্ত দিবসে শ্রীনগরে অবস্থান করেননা বলেও অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এব্যাপারে বলেন, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।
শ্রীনগর সাব রেজিষ্ট্রার আঃ খালেকের মোবাইল নাম্বার কাউতে দিতে নিষেধ থাকায় তার অফিস সহকারী নাম্বার দেননি। একারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com