বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ভালুকায় গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ, জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

ভালুকায় গ্রামীণ ব্যাংকের সুধী সমাবেশ, জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভালুকা শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে ব্যাংকের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আমানত সংগ্রহ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

গ্রামীণ ব্যাংকের ভালুকা এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন ভালুকা শাখার ব্যবস্থাপক মো. ফকরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের ময়মনসিংহ জোনের জোনাল ম্যানেজার মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন, ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম রফিক, সেবা হাসপাতালের পরিচালক মুহাম্মদ লুৎফর রহমান এবং গ্রামীণ ব্যাংকের ভালুকা এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মো. রেজাউল করিম।

এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রামীণ ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। আর্থসামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com