বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

‘ইথা’র জন্য ৮ কেজি ঘুঙুর পরে নাচলেন শ্রদ্ধা

‘ইথা’র জন্য ৮ কেজি ঘুঙুর পরে নাচলেন শ্রদ্ধা ছবি সংগৃহীত

একুশের কন্ঠ বিনোদন ডেস্ক : ‘ইথা’ সিনেমায় তামাশা ও লাবণী নৃত্যশিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয়ের জন্য ২৫ দিন কঠোর অনুশীলন করেছেন শ্রদ্ধা কাপুর। প্রতিদিন প্রায় আট ঘণ্টা নাচের মহড়া দিয়েছেন তিনি। দুই পায়ে মোট আট কেজি ওজনের ঘুঙুর পরে অনুশীলন করায় একপর্যায়ে তাঁর পা ফুলে যেত।

পরিচালক লক্ষ্মণ উতেকর জানান, গানের শুটিংয়ের দ্বিতীয় দিনে পেশিতে চোট পান শ্রদ্ধা। প্রায় এক মাস পর সুস্থ হয়ে কাজে ফেরেন অভিনেত্রী। শ্রদ্ধার নিষ্ঠায় মুগ্ধ পরিচালক মনে করেন, এই চরিত্রের জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত।

ভিতাবাইয়ের জীবন থেকে অনুপ্রাণিত ‘ইথা’ একটি জীবনীভিত্তিক সংগীতনির্ভর সিনেমা। এতে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুবসহ অনেকে। ছবিটি ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com