মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শ্রীনগরে মাদক, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

মো: রেজাউল করিম রয়েল , শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শ্রীনগর থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মেনহাজুল আলম (পিপিএম)।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা এর সভাপতিত্বে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত এর সঞ্চালনা অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো: আনিছুর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com