সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শ্রীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা সহ আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: হাছিবুর রহমান এর সভাপতিত্বে সোমবার দূপুরে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও বেঞ্চ বিতরণ করা হয়। এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ হ্যান্ড পাম্প ও স্প্রে মেশিন বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, দপ্তর সম্পাদক শফিউল আলম আজম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় শ্রীনগর উপজেলার গাদীঘাট এলাকায় আড়িয়াল বিলে দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহ এর উদ্যোগে উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫/২০২৬ অর্থবছরে উপজেলা পরিশোধ উন্নয়ন তহবিল হতে আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এসময় শেখ মো: আব্দুল্লাহ (এমপি) বলেন, এই উদ্যোগ জলজ সম্পদের সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জেলেদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ গঠনের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com