শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম ॥ ওয়ালটন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতায় তৃতীয় দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও তিতাস ক্লাব।
বুধবার ০৯ মার্চ খেলায় পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২৫-১৬, ২৫-০৫, ২৫-০৭ পয়েন্টে (৩-০ সেটে) বাংলাদেশ জেলকে পরাজিত করে। ‘খ’ গ্রুপের ম্যাচে তিতাস ক্লাব ২৫-১৭, ২৫-১৭, ২৫-১৭ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী ৩-০ সেটে সেটে বাংলাদেশ জেলকে, তিতাস ক্লাব একই ব্যবধানে বাংলাদেশ আনসারকে হারায়।
আগামীকাল বৃহস্পতিবার দুই গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ‘ক’ গ্রুপের ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড খেলবে বাংলাদেশ জেল। আর ‘খ’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ বিমান বাহিনী লড়বে বাংলাদেশে আনসারের বিপক্ষে।