শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক ॥ বাংলাদেশ যুব গেমসের সমাপনী দিনে ১৬-৩ ২০১৮ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের সবচেয়ে ‘হট ইভেন্ট’ ১০০ মিটার স্প্রিন্টে মহিলা ও পুরুষ বিভাগে স্বর্ণপদক করায়ত্ত করে তারা। রাজশাহী বিভাগ হাড্ডাহাড্ডি লড়াই করে যুব গেমসে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের অর্জন ৩৭ স্বর্ণ। খুলনাও সমসংখ্যক সোনা জিতেছে। কিন্তু রৌপ্য জিতেছে রাজশাহীর চেয়ে ১২টি কম। ফলে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তৃতীয় হয়েছে চট্টগ্রাম বিভাগ।
বাংলাদেশ যুব গেমসের ২১টি খেলার মধ্যে সবকটি খেলা আগেই শেষ হয়ে গিয়েছিল। এর মাঝে অ্যাথলেটিকস শেষ হলেও একটি ইভেন্টে রাখা হয়। ১০০ মিটার স্প্রিন্টের লড়াই গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট। ক্রীড়া পাগল মানুষের কাছেও তারা আলাদা কদর পান। গেমসের রাজা রাণী হওয়ার সুযোগ অ্যাথলেটিকসেই আছে। প্রথমবারের মতো আয়োজিত এই যুব গেমসের রাজা রাণীর মুকুট মাথায় তুলেছেন চট্টগ্রামের হাসান মিয়া এবং রাজশাহীর রুপা খাতুন। ষোল বছরের এই দুই ক্রীড়াবিদ দেশের ক্রীড়াঙ্গনে আলো জ্বালতে চান। এত মঞ্চে এবারই প্রথম পা রাখলেন এই সোনার সন্তান। এত রঙিন আলোঝলমলে পরিবেশে এবারই প্রথম দেশের মাটিতে। তার তো তাদের চোখে আরো বড় স্বপ্ন। নিজেদে তৈরি করতে চান হাসান মিয়া।
গত শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে নিজের হাসান মিয়ার টাইমিং ছিল ১১.০৩। কিন্তু এই টাইমিং নিয়ে সন্তুষ্ট না চট্টগ্রাম বিভাগের খেলতে নামা বিকেএসপির ছাত্র হাসান মিয়া। কাল দৌড় শেষ করে তার পিছু ছুটলেন সংবাদ মাধ্যম। দ্রুততম মানব হাসান মিয়া এবং রুপা খাতুনকে পোডিয়ামে পুরস্কার দিলেন বিওএ’র সভাপতি এবং সেনাবাহিনী প্রধান আবু বেলাল। কুমিল্লার মুরাদনগরের সন্তান হাসান মিয়া পুরস্কার তুলে নিয়ে বললেন, ‘এবারই প্রথম ইলেক্ট্রনিক টাইমিংয়ে খেলেছেন। কিন্তু এই টাইমিং ভালো হয়নি অসুস্থ ছিলাম।’ রুপার হাতে সোনার পদক। সোনার মেয়ে রুপা বেশ খুশি। পদকটা গলায় ঝুলিয়ে সংবাদ মাধ্যমের কাছে এসে বলছিলেন তারা সোনা জয়ের ছোট গল্প। ‘আমি ৮০ মিটার পর্যন্ত পিছিয়ে ছিলাম। ৯০ মিটার গিয়ে কাভার করে ফেলেছি। নিজের প্রেরণা বলতে তেমন কেউ নেই। তবে হাইস্কুলে গিয়ে গেম টিচারের কারণে আমি বিকেএসপি ভর্তি হয়েছিলাম।’ যুব গেমসের রাজা রাণীর পাশে আড়ালে ছিলেন আরেক অ্যাথলেট আল্লাহ মোতালেব। ছেলেদের গ্রুপে দ্বিতীয় হয়েছেন। গতকালই প্রথম অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়ালেন। গতকালই প্রথম স্পাইক বুট পায়ে দিলেন। বলছিলেন আমার কখনো এমন সুযোগ হয়নি।’
সর্বাধিক পদক রাজশাহীর
যুব গেমসে রাজশাহী সর্বাধিক পদক পেয়েছে। ৩৭টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য এবং ৪০টি ব্রোঞ্জসহ ১১২টি পদক পেয়েছে। রাজশাহীর সমান খুলনা ৩৭টি স্বর্ণ পেলেও (২৩টি রৌপ্য, ৩৪টি ব্রোঞ্জ) অন্যান্য পদকের লড়াইয়ে এগিয়ে যায় রাজশাহী। চট্টগ্রাম পেয়েছে ৩৫টি স্বর্ণ, ২৬টি রৌপ্য এবং ৪২টি ব্রোঞ্জ। ব্যক্তিগত ৫টি স্বর্ণ পেয়ে যুব গেমসের সেরা হয়েছেন সাঁতারু আরিফুল ইসলাম।