শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ২০১৬ সালে একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা-সেভিয়া। সেবার ২-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।
শনিবার রাতে ৫-০ গোলের ব্যবধানে সেভিয়াকে এবার বিধ্বস্ত করে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুললো বার্সেলোনা।
লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ইনিয়েস্তাদের আগুন ঝরানো পারফরমেন্সে ম্যাচের শুরু থেকেই সেভিয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকে বার্সেলোনা। কয়েকটি ভালো সম্ভাবনা তৈরি হলেও ১৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান সুয়ারেজ। গোলমুখে বাড়ানো কুতিনহোর বল সেভিয়ার জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার। ৩১ মিনিটের মাথায় জর্দি আলবার ব্যাকহিল গিয়ে পড়ে মেসির পায়ের কাছে। জোরালো শটে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুন করেন মেসি। প্রথমার্ধেই ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজই।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গোল উৎসবে নাম লেখান ইনিয়েস্তা। এরপরেই কার্যত জয় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। তাই শেষ গোলটি করার সুযোগ দেয়া হয় কুতিনহোকে। পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ভুল করেনি এই ব্রাজিলিয়ান তারকা।