বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সেপ্টেম্বরের সেরায় ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ মনোনীত নাসুম

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম :: নিউজিল্যান্ড সিরিজের সেবার ক্রিকেটার টম ল্যাথামের সঙ্গে যৌথভাবে হয়েছিলেন। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার জায়গা পেয়েছেন ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায়। সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচনে নাসুম আহমেদের সঙ্গে মনোনীত করা হয়েছে নেপালের সন্দিপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রাকে।

বুধবার বিবৃতি দিয়ে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা প্রকাশ করে সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম। নাসুমের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নেপালের সন্দিপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা।

বাংলাদেশের উদীয়মান স্পিনার নাসুম আহমেদকে মনোনয়ন দেয়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখানোর কারণে। সেপ্টেম্বরের নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে মোট ৮টি উইকেট নিয়েছিলেন নাসুম। বাংলাদেশ সিরিজ জিতেছিল বাংলাদেশের ৩-২ ব্যবধানে জয়ে অবদান নাসুমের।

বাঁহাতি স্পিনে ওভারপ্রতি ৪.৭৮ রান দিয়ে উইকেট নেন তিনি ৮টি, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজের চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়ে গড়েন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি। ওই ম্যাচেই দারুণ একটি রেকর্ড গড়েন তিনি।

সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদকে মনোনয়ন দিয়েছে আইসিসি। মুশফিকুর রহীম এবং সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরস্কার জেতার সম্ভাবনা তৈরি হয়েছে নাসুমের।
গত জানুয়ারি থেকেই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষণা করে আসছে আইসিসি। এরই মধ্যে গত মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহীম এবং জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বোলার হিসেবে একটি টি-২০ ম্যাচে ২ ওভার মেইডেন দিয়েছিলেন তিনি।
সন্দিপ লামিচানেকে মনোনয়ন দেওয়া হয়েছে কারণ, আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এ দারুণ বোলিং করেছেন তিনি। ৬টি ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন লামিচানে। ইকনোমি রেট ছিল ৩.১৭ করে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট এবং ১১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এছাড়া ওমানের বিপক্ষে নিয়েছিলেন ১৮ রনে ৮ উইকেট।

যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকারান মালহোত্রাকে মনোনয়ন দেওয়ার কারণ, পাপুয়া নিউগিনির বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ-২ এর ম্যাচে এক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। সে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারা চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডবুকে নাম লেখেন তিনি।

নারী ক্রিকেটারদের মধ্যে সেপ্টেম্বর মাসের জন্য মনোনয়ন দেয়া হয়েছে ইংল্যান্ডের চার্লি ডিন, হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজলি লি’কে। আইসিসির সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com