বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডে খেললো বাংলাদেশ এবং হারলো। ২৭ অক্টোবর বুধবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী।
টস জিতে আগে ব্যাট করে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৪.১ ওভারে ২ উইকেটে ১২৬ রান তুলে সহজ জয় পায় ইংল্যান্ড। সুপার টুয়েলভে এটি ইংলিশদের টানা দ্বিতীয় জয় এবং বাংলাদেশের টানা দ্বিতীয় হার।
এর আগে নিজের প্রথম ওভারেই যেন উইকেট নেওয়াকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন নাসুম আহমেদ। এবার ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে এসেই ভাঙলেন প্রতিপক্ষের উদ্বোধনী জুটি। ইংলিশদের দলীয় ৪০ রানে এই বাঁহিত ফেরান জস বাটলারকে। তারকা এই ওপেনার ১৮ বলে ১৮ রান করেন।
১২৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪০ রান করেছে।
এর আগে নাসুম আহমেদের শেষের ঝড়ে ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করতে পেরেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে মাহমুদউল্লাহ বাহিনী।
বুধবার বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দলীয় তৃতীয় ওভারে মঈন আলীর করা দ্বিতীয় ও তৃতীয় বলে বিদায় নেন লিটন দাশ ও মোহাম্মদ নাঈম। ৮ বলে ৯ রান করা লিটন তুলে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে মাঠ ছাড়েন। পরের বলেই ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম।
পাওয়ার প্লের শেষ ওভারে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। ক্রিস ওকসের বলে তুলে মারা শট আদিল রশিদ দুর্দান্ত ক্যাচে লুফে নেন। ৭ বলে মাত্র ৪ রান করতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।
৩০ বলে ২৯ রানের মন্থর ইনিংস খেলে ফিরলেন মুশফিকুর রহিম। ১১তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। এর পর ব্যক্তিগত ৫ রান করা আফিফ হোসেন রান আউটের শিকার হন।
পিঠের ব্যথায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পরিবর্তে প্রথমবার টি২০ বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। প্রথমবার টি২০ ফরমেটে বাংলাদেশের মুখোমুখি হয় ইংল্যান্ড আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই। আবুধাবির এই উইকেটে বাংলাদেশ দলের টি২০ ম্যাচ এই প্রথম। টস জিতে মাহমুদুল্লাহ রিয়াদ দারুণ খুশি হয়ে ব্যাটিং নিয়ে বলেন, ‘ব্যাটিং করার জন্য দারুণ উইকেট।’ কিন্তু বাস্তবে সেটা দেখা যায়নি ব্যাটসম্যানরা নামার পর।
মঈন ও ক্রিস ওকসের দুর্দান্ত বোলিংয়ের সামনে বিপর্যস্ত বাংলাদেশ ধুঁকতে থাকে। চতুর্থ উইকেটে দীর্ঘক্ষণ টিকে থেকে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ জুটি ৩৭ রান যোগ করেন ৩২ বলে। তখন মনে হচ্ছিল বিপদ কাটিয়ে ভালো একটি অবস্থানে যাবে বাংলাদেশ। কিন্তু ১১তম ওভারে আঘাত হানেন লিয়াম লিভিংস্টোন।
মাহমুদুল্লাহর ভুল ডাকে সাড়া দিতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে রানআউট হয়ে যান আফিফ হোসেন ধ্রুব (৬ বলে ৫), পরে মাহমুদুল্লাহও ২৪ বলে মাত্র ১ চারে ১৯ রানে ফিরেছেন। শেখ মেহেদি ১০ বলে ২ চারে ১১ ও নুরুল হাসান সোহান ১৮ বলে কোন চার-ছক্কা ছাড়া ১৬ রানেই আউট। তবে ১৯তম ওভারে আদিলের লেগস্পিনকে থোড়াই পরোয়া করে ২ ছক্কা ও ১ চারে ১৭ রান তুলে নেন নাসুম। লজ্জা দেন ছক্কা হাঁকাতে না পারা দলের স্বীকৃত ব্যাটসম্যানদের। শেষ ওভারের শেষ দুই বলে সোহান ও মুস্তাফিজ টাইমাল মিলসের বলে সাজঘরে ফিরলে ৯ উইকেটে ১২৪ রান হয় বাংলাদেশের। নাসুম ৯ বলে ১ চার, ২ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসে মোট ৫২ ডট দিয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্রাইক রেট বাড়িয়ে ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে মাত্র ১৯ রান করে লিভিংস্টোনের দ্বিতীয় শিকারে পরিণত হন। ১১ রান করা মেহেদী হাসানকে ফেরান টাইমাল মিলস। এই মিলসই ফেরান ১৮ বলে ১৬ রান করা নুরুল হাসান সোহানকে। নাসুম আহমেদ ৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।