শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সিলেটে সমাবেশের অনুমতি মেলেনি জাতীয় ঐক্যফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে সমাবেশ করার অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট। অনুমতি না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

তিনি বলেন, গতকাল যখন আমরা সমাবেশের আবেদন করেছিলাম, তখন কিছু বলা হয়নি। কিন্তু আজ সকালে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া আমাকে ফোন করে সমাবেশে অনুমতি মেলেনি বলে জানান।

আলী আহমদ বলেন, ওসি আমাদের সমাবেশ না করার অনুরোধ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়নি। কেন দেয়া হয়নি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তা বলা যাবে না।

এর আগে গতকাল বুধবার সিলেট বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেয়।

আলী আহমদ বলেন, পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য আমরা এ বিষয় নিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে।

এর আগে বুধবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থে‌কে বিএন‌পি চেয়ারপার‌সনের মি‌ডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান জানান, আগামী ২৩ অক্টোবর সি‌লে‌টে সমা‌বেশ করার অনুম‌তি পে‌য়ে‌ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সি‌লে‌টে সমা‌বে‌শের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপ‌থে প্রথমবা‌রের ম‌তো যাত্রা শুরু করার পরিকল্পনা করেছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com