শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সিলেটে ধানের শীষে মনোনয়ন পেলেন আরিফুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা করেন।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বরিশালে সাবেক মেয়র দলের বর্তমান যুগ্ম-মহাসচিব অ্যাড. মুজিবর রহমান সারোয়ারকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেন।

উল্লেখ্য, রাজশাহী, বরিশাল ও সিলেট এই সিটি করপোরেশন নির্বাচনে আগামী ৩০ জুলাই ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত ৩০ মে নির্বাচনী সময়সূচি অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)।

এ তিন সিটিতে গত ১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিল শেষ হচ্ছে আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই। আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com