শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

আগামী ২০ জানুয়ারি (রোববার) সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। ১৯ জানুয়ারি মধ্যরাতে সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ তথ্য জানান।

ড. কামাল ২০ জানুয়ারি সিঙ্গাপুর গিয়ে ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরবেন। তিনি বলেন, আমি সিঙ্গাপুরে যাবো নিজের শারীরিক কারণে, চিকিৎসা গ্রহণ করব। তিনি আরো বলেন, এ ছাড়া আমার আইনি বিষয়ে দুয়েকজন আইনজীবীর সাথে কথা বলব। ২৫ বা ২৬ জানুয়ারি দেশে ফিরে আসব।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে থাইল্যান্ড গিয়েছিলেন ড. কামাল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com