শনিবার, ২০ Jun ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদন::

অস্ত্র মামলার রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ ওরফে মো. সাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্রুন্যাল। অপর একটি মামলায় তাকে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। এ সময় সাহেদ করিম আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণা উপলক্ষে তাকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাজার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

যুক্তিতর্ক গ্রহণের আগে চার্জশিটের ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জ গঠন করেছিলেন আদালত।

গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা সিমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ জুলাই তার ওই মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। রিমান্ডে নিয়ে তাকে নিয়ে অভিযান চালিয়ে উত্তরার তার একটি কার্যালয় থেকে অবৈধ অস্ত্র ও এবং জাল টাকা উদ্ধার করেন। ওই ঘটনায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের চার মামলায় গত ২৬ জুলাই আদালত তার ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমান আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com