বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

সালমান-আনিসুল-সাদেক-শাজাহান আরও ৩ হত্যা মামলায় গ্রেপ্তার

সালমান-আনিসুল-সাদেক-শাজাহান

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর শেরেবাংলা নগর থানা ও তেজগাঁও থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অপরদিকে, শাজাহান খান ও সাদেক খানকে তেজগাঁও থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওই চারজনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগেও তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com