মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

মোবাইলের আলোতে চিনলেন পাশে শুয়ে আছে ধর্ষক, ৪৮ ঘন্টা পর থানায় মামলা ও আটক

নিজস্ব প্রতিবেদক:: মোবাইলের আলোতে চিনলেন পাশে শুয়ে থাকা পুরুষটি তাঁকে যে যৌন কাজ করার জন্য বার বার চেষ্টা করছে সে স্বামী নয়। পাশের বাড়ির অন্য পুরুষ। অন্ত:সত্ত্বা নারী তাঁকে চিনে ফেলায় পরক্ষণে পালিয়ে যায়।

ঢাকার দোহার পৌরসভা এলাকায় গত রোববার গভীর রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রতিবেশী ভাড়াটিয়া আমির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় একটি প্রভাবশালী চক্র এঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে বলে অভিযোগ আছে। সংবাদকর্মীরা বিষয়টি জানতে পারায় ৪৮ ঘন্টা পর সোমবার রাতে থানায় মামলা হয়। এঘটনায় অভিযুক্ত আমিরকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

ভূক্তভোগী গৃহবধু অভিযোগ করেন, তার স্বামী দোহারে একটি সেলুনে কাজ করেন। সেই সুবাধে ঈদের আগমুহুর্তে ঘরে ফিরতে অনেক রাত হয়। এই সুযোগে শনিবার দিবাগত রাতে তার ঘরে ঢুকে পাশের ভাড়াটিয়া আমির বিছানায় গিয়ে স্বামীর ভান ধরে তার সাথে শারীরিক মেলামেশার চেস্টা করে। পরে মোবাইলের লাইট জ্বালিয়ে পাশে প্রতিবেশী আমিরকে দেখে চিৎকার দেন ওই নারী।

ভূক্তভোগী গৃহবধুকে পরদিন হতে অভিযুক্ত আমির ও তার লোকজন হুমকি দিতে থাকেন। পরে উপায় না পেয়ে দোহার থানায় অভিযোগ করেন গৃহবধু।

এবিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ঘটনায় জড়িত আমিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com