বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সাফ কাপে ভারতের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাসী বাংলাদেশের

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ২৪.কম :: সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ১৮ বছর পর ভারতকে হারাতেও আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল। শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৪ অক্টোবর সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন জামাল ভুঁইয়ারা। এই আসরে ভারত প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে তবে এই ম্যাচের আগে লাল-সবুজদের হুঙ্কারই দিয়ে রাখছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।

মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল। ভারতের অধিনায়ক ছেত্রী দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এবার তৃতীয় বার খেতাব জয়ের লক্ষ্যে মরিয়া ভারত অধিনায়কের কাছে এই প্রতিযোগিতার সব ম্যাচই যেন যুদ্ধ! এই আসরে সবচেয়ে শক্তিশালী ভারত। আর বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচটি বেশ কঠিন হতে যাচ্ছে জামাল ভুঁইয়াদের জন্য।

সাফের ১২ আসরের ১১টিতেই যে দলটি ফাইনালে খেলে সর্বাধিক সাত বার শিরোপা জিতেছে, সে দলকে ‘মহা শক্তিধর’ না বলে আর উপায় কি!
এসময় প্রস্তুতি নিয়ে সুনীল বলেন, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। আমাদের জন্য কোন ম্যাচই সহজ নয়, প্রতিটি ম্যাচে আমরা প্রাণপন চেষ্টা করে যাবো এবং শতভাগ উজাড় করে দিতে হবে। বাংলাদেশী ফুটবলপ্রেমীরা মনে করছেন ভারতকে হারানো কঠিন হলেও সেটা বাংলাদেশের জন্য অসম্ভব নয়। জেতার সামর্থ্য তাদের আছে।

ভারতকে হারানো বা তাদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয়াটা খুবই কঠিন ও চ্যালেঞ্জের ব্যাপার ‘দ্য বেঙ্গল টাইগার্স’ দলের জন্য। কিন্তু খেলাটা ফুটবল। এই খেলায় নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ও ভাগ্য সহায় থাকলে শক্তিশালী দলকেও পরাভূত করা সম্ভব, এমন নজির আছে ভূরি ভূরি। শনিবার অনুশীলনের ঘাম ঝরিয়েছে অস্কার ব্রজোনের শিষ্যরা। এদিন কোচ দুই রকম অনুশীলন করান। যারা অগেরদিন খেলেছেন (পুরো ৯০ মিনিট), তাদের রিকভারি সেশন করানো হয়েছে। অন্যদিকে বদলি হিসেবে খেলা বা সাইডবেঞ্চে বসে থাকা ফুটবলারদের করানো হয়েছে নিয়মিত অনুশীলন।

অবশ্য গুণগত মানে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক সুনীল। তার কথায়, ‘বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি। কঠিন লড়াই হয়েছিল। সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এখন শুধু বাংলাদেশকে নিয়েই ভাবছি। ’ শ্রীলঙ্কার বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। তবে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে শনিবার কঠোর অনুশীলন করেছে ব্রজোনের শিষ্যরা।
৪ অক্টোবর সোমবার খেলাটি হবে মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। ২০০৩ সালে সবশেষ প্রতিবেশীদের বিরুদ্ধে জিতেছে লাল-সবুজের দেশ। এরপর আটবার মুখোমুখি হলেও জয় আসেনি একবারও।
ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও এই গ্রুপে রয়েছে নেপাল ও মলদ্বীপ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com