বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সময় ও ৭১ টিভির টকশোতে না যেতে বিএনপির চিঠি নিয়ে ধূম্রজাল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির যেসব সিনিয়র নেতা টেলিভিশন টকশোতে অংশ নেন তাদের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে একটি বার্তা দিয়েছে দলটি।

সোমবার (৭ আগস্ট) রাতে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির দেওয়া ওই বার্তায় ৯ আগস্ট থেকে সময় টেলিভিশন এবং ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য দলের সিনিয়র নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বার্তাটি সোমবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর সত্যতা নিয়ে সৃষ্টি হয় ধূম্রজাল।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বার্তাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটি মূলত বিএনপির যেসব নেতা নিয়মিত টেলিভিশন টকশোতে অংশ নেন তাদের উদ্দেশ্যে দেওয়া। এটি কীভাবে গণমাধ্যমে গেল তা আমার জানা নেই।’

বার্তায় যা বলা হয়েছে:

কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশী করতে বিএনপির বিরুদ্ধে বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘কখনও কখনও টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করতে।

এ অবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট ঐ টকশো ও চ্যানেল তখন দর্শক শূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে বলে বার্তায় উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com