শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সন্ধ্যায় ড. কামালের বাসায় ঐক্যফ্রন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় বৈঠকে বসবেন ঐক্যফ্রন্টের নেতারা।

আজ রোববার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক (ডেপুটি চিফ অব স্টাফ) এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেবেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী একে খন্দকার।

একে খন্দকারের পাশাপাশি আজ গণফোরামে যোগ দেবেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com