শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সন্ধ্যায় খালেদা জিয়ার উপদেষ্টাদের সঙ্গে বিএনপি বৈঠক

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বৈঠকের ধারাবাহিকতায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে বসবে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

উদ্ভুত পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে তাদের মতামত নিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা। গতকাল ভাইস চেয়ারম্যানদের মতামত নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসা, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়, ভোটের আগে সংসদ ভেঙে দেওয়া ও তফসিলের আগে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যেতে করণীয় ঠিক করতে দলের বিভিন্ন সারির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছে বিএনপির স্থায়ী কমিটি।

আতাউর রহমান ঢালী জানান, বিএনপির বিভিন্ন সারির নেতাদের সঙ্গে স্থায়ী কমিটির বৈঠকে নেতাদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও মতামত শুনে তা লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে জানানো হবে। পরে তাঁর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে দলটি।

এ ছাড়া পরে দলের যুগ্ম মহাসচিব ও বিভিন্ন সম্পাদকের সঙ্গে বৈঠক করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com