শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সন্ধ্যায় ঐক্যফ্রন্ট ও ২০ দলের জরুরি বৈঠক

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

প্রধান নির্বাচনের কমিশনের অসদাচরণের অভিযোগে নির্বাচন কমিশনের সঙ্গে সভা বর্জনের পর মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দল জরুরি বৈঠক আহ্বান করেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর ড. মেহেদী মাসুদ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে। এর আগে দুপুরে নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বৈঠক বর্জন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

এদিকে নির্বাচনী প্রচারণা চালাতে রূপগঞ্জ গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচনী প্রচারণা শেষে ঐক্যফ্রন্টের বৈঠকে যোগ দিবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com