শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) সকাল ১০টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্র ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানকে ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরম বাবদ জনপ্রতি ৩০ হাজার টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com