শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার ‘ইমরান খান’ হবেন সাঙ্গাকারা!

স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার ক্রিকেট কিংবদন্তী কুমার সাঙ্গাকারা দেশটির আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন এমন গুঞ্জন অনেকদিন ধরেই চলছে সংবাদ মাধ্যমে। এই খবরের সূত্র ধরে, কোন কোন সংবাদ মাধ্যম এই সাবেক অধিনায়ককে শ্রীলঙ্কার ‘ইমরান খান’ হিসেবেও অভিহীত করতে শুরু করেছে।

আগামী বছর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। সরকারি জোট ও বিরোধী দল শীঘ্রই তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। দেশটির অনেক ক্রিকেটারই খেলা ছাড়ার পর রাজনীতিতে এসেছেন। বিশ্বকাপ জয়ী(১৯৯৬) অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমান সরকারের সমুদ্রবন্দর বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আগে করেছেন ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন। আরেক গ্রেট ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক সনথ জয়সুরিয়াও বর্তমানে আছে উপমন্ত্রীর দায়িত্বে। যেসব কারণ সাঙ্গাকারার নামে গুঞ্জন ওঠার পর বিষয়টি অনেকেই সত্য বলে ধরে নিয়েছেন।

তবে সম্প্রতি রাজনীতিতে আসার নিয়ে এই খবর নাকচ করে দিয়েছেন সাঙ্গাকারা নিজেই। বলেছেন, বর্তমানে রাজনীতির সাথে কোন সম্পৃক্ততা নেই, ভবিষ্যতেও জড়িত হওয়ার সম্ভাবনা নেই।

পাকিস্তনের বিশ্বকাপ জয়ী(১৯৯২) অধিনায়ক ইমরান খান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। দুই দিন পর ‘কাপ্তান’ শপথ নিবেন প্রধানমন্ত্রী হিসেবে। মূলত সে কারণেই সাঙ্গাকারার বিষয়টি আলোচনায় বেশি প্রাধান্য পাচ্ছে। তবে সাঙ্গা বলেছেন, ‘এসব কথাকে গুজব হিসেবেই দেখতে চাই। নিশ্চিত করে বলছি, কোন রাজনৈতিক পদে আসার আকাঙ্ক্ষা আমার নেই। অতীতেও কখনো ছিলো না, ভবিষ্যতেও যে থাকবে না সে ব্যাপারে নিশ্চিত’।

৪০ বছর বয়সী সাঙ্গাকারা গত বিশ্বকাপের পর শ্রীলঙ্কা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। বর্তমানে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছেন তিনি। স্থায়ীভাবে কোন পেশায় জড়িত না হলেও রাজনীতিতে আসার গুঞ্জনকে নাকচ করে দিলেন শ্রীলঙ্কার হয়ে ১২ হাজারের বেশি টেস্ট রান করা সাঙ্গা নিজেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com