বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
মুজিবর রহমান বাবু:: শুক্রবার জয়টা দরকার ছিল। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সমুদ্র শহর মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল। কেননা প্রতিপক্ষ যে বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ পিছিয়ে।
প্রথম ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন জামাল ভূঁইয়া, তপু বর্মনরা। তবে গোলের দেখা পায়নি প্রথমার্ধে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে একাদশে একটি পরিবর্তন আনেন কোচ অস্কার ব্রুজোন। জুয়েল রানার পরিবর্তে মাঠে নামান সাদউদ্দিনকে। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের।
উল্লাসে মেতে ওঠে গ্যালারিতে উপস্থিত কয়েক হাজার বাংলাদেশী। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তপু বর্মন গোল করে এগিয়ে দেন দলকে। এই তপুই প্রথমার্ধের ইনজুরি সময়ে পেতে পারতেন গোল। ইয়াসিন আরাফাতের লম্বা ক্রসে দারুণ হেড নিয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু শ্রীলঙ্কার গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে দলকে সে যাত্রায় রক্ষা করেন। তবে শুক্রবার রাতে ম্যাচ শেষে সেই হিসেবের আপডেটে ঠিকই আবারও এগিয়ে গেল বাংলাদেশ। কেননা সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ যে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে। মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় জিততে বাংলাদেশকে অবশ্য পেনাল্টির আশ্রয় নিতে হয়েছে (গোলদাতা ডিফেন্ডার তপু বর্মণ, ৫৬ মিনিটে; ম্যাচের সেরা খেলোয়াড়েরও পুরস্কার লাভ করেন তিনি) এবং লাল কার্ড পাবার কারণে একজন কম ফুটবলার নিয়ে খেলা শ্রীলঙ্কাকে চেপে ধরেও একাধিক গোল করতে পারেনি ২০০৩ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশী ফুটবলপ্রেমীদের তাতে বয়েই গেছে! দীর্ঘ আট ম্যাচ পর জয় এবং ৫ ম্যাচ পর হার এড়ানো গেছে এটাই তো অনেক বড় ব্যাপার, তাই না?

খেলা শেষে দর্শকদের অভিবাদন গ্রহণ করে বাংলাদেশ দল। এই ম্যাচে কোচ হিসেবে অভিষেক হয় স্প্যানিশ অস্কার ব্রুজোনের, যিনি মাত্র কদিন আগেও বাংলাদেশের ঘরোয়া ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের কোচ ছিলেন। জ্বর থাকায় শুক্রবার খেলতে পারেননি বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা এবং ডিফেন্ডার রেজাউল করিম। তবে তাতে জয় কুড়িয়ে নিতে অসুবিধে হয়নি বাংলাদেশ দলের। শুক্রবার খেলার প্রথম ৫ মিনিট শ্রীলঙ্কা আধিপত্য বিস্তার করে খেলে। তাদের স্টাইল ছিল লম্বা পাসে খেলা। তারপরের পালা বাংলাদেশের। পজিশনাল ফুটবল খেলার চেষ্টা করে তারা। বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা। কয়েকবার আক্রমণ করে তারা। খেলে দৃষ্টিনন্দন খেলা। কিন্তু ডি-বক্সের ভেতরে গিয়ে ফরোয়ার্ডর খেই হারিয়ে ফেলেন বারবার।
৫৫ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। বক্সের ভেতরে আলতো করে বল ফেলেন বিপলু। উদ্দেশ্য সতীর্থ ইব্রাহিমকে পাস দেয়া। তার কাছে বল যাওয়ার আগেই বলটি নিজের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। তবে শেষ রক্ষা হয়নি লঙ্কানদের। পেনাল্টিতে পাওয়া তপুর একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।