বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
এম.আর রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে মো: আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো: আরিফ হোসেন নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাবের গঠন তন্ত্র অনুযায়ী সম্মেলনের দ্বিতীয় পর্বে মাসিক আমাদের বিক্রমপুর পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মুজিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় ২০১৮-১৯ সালের দুই বছর মেয়াদে দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মো: আওলাদ হোসেন সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মো: আরিফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২০১৪-১৫ ও ২০১৬-১৭ মেয়াদেও তারা একই পদে দায়িত্ব পালন করেন। বর্তমান কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুজিব রহমান (আমাদের বিক্রমপুর), সহ-সাধারণ সম্পাদক অধীর রাজবংশী (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক এম.আর রয়েল ( একুশের কন্ঠ), কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম শ্যামল (আলোকিত সকাল), আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট মেহেদী হাসান শাহাবাৎ (যায়যায়দিন), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মাসুম (মুন্সীগঞ্জের কাগজ), প্রচার সম্পাদক মোহন মোড়ল ( বিক্রমপুর চিত্র), কার্যকরী সদস্য উজ্জল দত্ত ( দিনের শেষে) ও অমিত খান ( ভোরের পাতা)।