শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরে ১০ কেজী গাজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১১।
গত সোমবার রাতে র্যাব-১১ এর মুন্সীগঞ্জ ভাগ্যকুল শাখার বিশেষ একটি টিম উপজেলার ঝুমুর সিনেমা হল রোডস্থ আদর স্পেশাল পরিবহণ কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রিফাত (২৫) মোঃ শাকিল (১৯) কে ১০ কেজি ১০০ গ্রাম গাজা সহ আটক করে।
গ্রেফতারকৃত রিফাত বি-বাড়িয়া জেলার কসবা থানার কলাপাথর গ্রামের মৃত আঃ সাত্তারের ছেলে, অপর আসামী মোঃ শাকিল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মোঃ হোসেনের ছেলে।
এ ব্যাপারে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।