বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
এম.আর রয়েল: শ্রীনগরে স্বাধীনতা দিবসে পৃথক পৃথক র্যালী করেছে আওয়মীলীগের নেতাকর্মিরা।
আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ থেকে বের হয়ে র্যালীটি শ্রীনগর থানা ও চকবাজর হয়ে এম, রহমান শপিং কমেপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র্যালীতি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, জেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী রমিজউদ্দিন, সাবেক সহ সভাপতি খলিলুর রহমান মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, ছাত্রলীগ নেতা পারভেজ শিকদার পনির, জাকির হোসেন প্যারট, সাব্বির শেখ, রুবেল জয় প্রমুখ।