বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

শ্রীনগরে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু- ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে তিন দিনের ব্যবধানে আবারো এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তড়িঘড়ি করে দাফন করার অভিযোগ উঠেছে। স্কুল ছাত্রীর এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা রকম কানাঘুষা। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার আফজাল তালুকদারের মেয়ে আফসানা (১৫) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে। সে ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায়,আফসানার মৃত্যু রহস্যজনক হলেও পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দিয়ে আসে। জানা গেছে গত শুক্রবার সকালে উপজেলার কামারগাঁও নয়াবাড়ী এলাকার শুভঙ্কর সরকারের একমাত্র মেয়ে ও সরকারী শ্রীনগর কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী স্বর্পজা রানী সরকার (১৮) এর রহস্যজনক মৃত্যুর পর পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাহ্য করার অনুমতি দেওয়ার পর এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। এদিকে সচেতন মহল অভিযোগ করে বলেন, একের পর এক রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশের শেষ কার্য সম্পন্ন করার অনুমতি দেওয়ার কারনে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটিত হচ্ছে না।
শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, এটি একটি আত্মহত্যা। এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে। তবে মৃতের পরিবার ময়না তদন্তে রাজি না হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com